শেয়ার বাজার

ক্যাটরিনা-ভিকি'র সুইমিংপুলে অন্তরঙ্গ ছবি ভাইরাল নেট দুনিয়ায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

ক্যাটরিনা-ভিকি'র সুইমিংপুলে অন্তরঙ্গ ছবি ভাইরাল নেট দুনিয়ায়

বার্তাবেলা: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশলের সঙ্গে গত বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ের পরে দুজনেই তাদের ছবি এবং পোস্ট শেয়ার করেন সামাজিক মিডিয়ায়। দুজনেই বেশ সক্রিয়।

সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। যেখানে দুজনকে দেখা গেছে সুইমিংপুলে আলিঙ্গন করে আছেন।

ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে নিজেই একটি সুইমিংপুলে ভিকিকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এবং আমার....’

ছবিটি শেয়ার দিতেই ভক্তদের মন্তব্যে ভাসছেন তারা। কেউ কেউ ফেভিকলের সঙ্গে তুলনা করেছেন তাদের।

এদিকে ক্যাটরিনা কাইফ বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’, সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ এবং ‘ফোন ভূত’ সিনেমার কাজে ব্যস্ত।

অন্যদিকে ভিকি কৌশলের হাতে ‘স্যাম বাহাদুর’, ‘গোবিন্দ নাম মেরা’ এবং সারা আলি খানের সঙ্গে ‘রোম কম’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।


Dummy Ad 1

আমি আরও দুশবার ফেল করবো, দুশবার চেষ্টা করবো: চমক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬

আমি আরও দুশবার ফেল করবো, দুশবার চেষ্টা করবো: চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হয়েও মনোনয়ন পাননি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে এই সিদ্ধান্তে হতাশ না হয়ে বরং নতুন উদ্যমে রাজনীতিতে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভে এসে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন চমক। এ সময় তাকে নিয়ে হওয়া ট্রল ও নেতিবাচক মন্তব্যেরও জবাব দেন এই অভিনেত্রী।

চমক বলেন, ‘আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমি আরও দুশবার ফেল করবো, দুশবার চেষ্টা করবো। যারা ভাবছেন ট্রল করে আমাকে থামিয়ে দেবেন, তারা ভুল করছেন। এটা আমার শুরু-রাজনীতিতে আমার পথচলার শুরু।’

তিনি আরও বলেন, যোগ্য প্রার্থীদেরই দল আগে মূল্যায়ন করবে-এটাই স্বাভাবিক। তাই মনোনয়ন না পাওয়ায় তার কোনো আক্ষেপ নেই। বরং যারা দীর্ঘদিন ধরে দলকে সময় দিয়েছেন, তাদের সুযোগ পাওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

নেতিবাচক মন্তব্যের পাশাপাশি অনেক ইতিবাচক সাড়া পেয়েছেন বলেও জানান চমক। সেসব থেকেই অনুপ্রেরণা নিয়ে সামনে আরও বড় পরিসরে কাজ করার ইঙ্গিত দেন তিনি। বলেন, ‘খেলাটা মাত্র শুরু হলো। সামনে জাতীয় নির্বাচন করবো।’

মনোনয়ন পাওয়া প্রার্থীদের অভিনন্দন জানিয়ে চমক বলেন, ‘আমি মনোনয়ন পাইনি বলে কোনো আফসোস নেই। আমরা সবাই মিলে দল ও দেশের জন্য কাজ করতে চাই।’

দেশ ও মানুষের সেবার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘আমার লক্ষ্য দেশ ও দশের জন্য কাজ করা। কুষ্টিয়ার মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।’

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন চমক। ২০২০ সালে অভিনয়ে যাত্রা শুরু করে অল্প সময়েই ছোটপর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।



কেমন হলো ‘এটা আমাদেরই গল্প’ নাটকের মেগা এডিসোড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ মে, ২০২৬

কেমন হলো ‘এটা আমাদেরই গল্প’ নাটকের মেগা এডিসোড

অবশেষে পর্দা নামলো দর্শকপ্রিয় ‌‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক নাটকের। শুক্রবার বিকেল তিনটায় ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালায় প্রকাশ পেয়েছে নাটকটির দেড় ঘণ্টাব্যাপী ‘মেগা এপিসোড’। এর মধ্য দিয়েই শেষ হলো বহুল আলোচিত এই ধারাবাহিকের যাত্রা।

আগেই ঘোষণা দিয়েছিলেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। কথা অনুযায়ী নির্ধারিত সময়েই প্রকাশ করা হয় ধারাবাহিকটির ৫২তম তথা শেষ পর্ব। পরে সামাজিক মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।

প্রকাশের পরপরই দর্শকদের ব্যাপক সাড়া পেতে শুরু করে মেগা এপিসোডটি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভিউ ছাড়িয়ে যায় কয়েক লাখ। মন্তব্যের ঘরেও দেখা যায় দর্শকদের আবেগ, উচ্ছ্বাস ও নানা প্রতিক্রিয়া। দীর্ঘদিন ধরেই নাটকটির সমাপ্তি নিয়ে দর্শকদের মধ্যে ছিল তুমুল আগ্রহ ও কৌতূহল।

এদিকে নাটকটির শেষ পর্ব উপলক্ষে আবেগঘন বার্তা দিয়েছেন ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আজ বিকেল ৩টায় মেগা এপিসোড দিয়ে শেষ হতে যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। ফাহাদ চরিত্র নিয়ে হয়তো আর কখনো আপনাদের সামনে আসা হবে না। কিন্তু দর্শকদের ভালোবাসা আজীবন মনে থাকবে।’

পারিবারিক সম্পর্ক, টানাপোড়েন, প্রেম-ভালোবাসা ও সামাজিক বাস্তবতার গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় ছিল। বিভিন্ন চরিত্রের দ্বন্দ্ব, আবেগ ও সম্পর্কের জটিলতা নাটকটিকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়।

‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ ও সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে। নাটকটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন আদিত্য মনির।


ইচ্ছে পূরণ না হওয়ায় কোন পথে হাঁটছে মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি, ২০২৪

ইচ্ছে পূরণ না হওয়ায় কোন পথে হাঁটছে মাহিয়া মাহি

ভেবেছিলেন নেত্রী হবেন, নির্বাচনে জেতার আগেই অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। হারতেই বিপাকে পড়ে কোন সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন অভিনেত্রী মাহিয়া মাহি।

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে দাঁড়ান বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহি। নির্দল প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক চিহ্নে নির্বাচন লড়েন। কিন্তু নায়িকার নেত্রী হওয়ার স্বপ্ন পূরণ হল না। তবে নির্বাচনী প্রচারে নেমে ভোটারদের কাছে একের পর এক অঙ্গীকার করেছিলেন মাহিয়া মাহি। ভোটে জিতলে আর অভিনয় করবেন না বলেও ঘোষণা করে দেন। তবে শেষ পর্যন্ত ভোটে জিততে পারেননি মাহি। ফের অভিনয় জীবনেই ফিরতে চাইছেন বাংলাদেশের বিতর্কিত এই নায়িকা।

নির্বাচনের জন্য বেশ ক’দিন রাজশাহীতে ছিলেন তিনি। তবে হারতেই ঢাকায় ফেরেন। সম্প্রতি মাহি বলেন, ‘‘আমি সংসদ অধিবেশন নির্বাচিত হলে, এলাকার মানুষের পাশে থাকা, রাজনৈতিক কর্মসূচি— নানা বিষয়ে ব্যস্ত থাকতে হত। তাই নির্বাচনী প্রচারের সময় বলেছিলাম, নির্বাচনের পর অভিনয় ছেড়ে দেব। আসলে অভিনয় করার সময়ই তো পেতাম না নির্বাচিত হলে। 

এখন এলাকার মানুষের খোঁজ-খবর নেওয়া ছাড়া তেমন কাজ নেই। আমি আগের মতো সুখে-দুঃখে তাঁদের পাশে থাকতে চাই। তার জন্য সপ্তাহে এক-দু’দিনই যথেষ্ট। বাকি দিন আর কী করব? ঠিক করেছি, বাকি দিনগুলোতে শুটিং-ডাবিং-অভিনয় নিয়েই ব্যস্ত থাকব।’’

অভিনয়ে ফিরতে চান মাহি খবর ছড়িয়ে পড়তেই নাকি চারটি ছবির প্রস্তাবও পেয়ে গিয়েছেন তিনি। তবে এখনও কোনও চিত্রনাট্যই চূড়ান্ত করতে পারেননি নায়িকা। মাহি বলেন, ‘‘আমি ছবিটিতে অভিনয় করব এটা নিশ্চিত। তবে চুক্তিবদ্ধ হওয়ার পরই সব কিছু জানাতে চাই।’’ তাঁর ‘আনন্দ অশ্রু’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।