এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে
স্মার্টফোনে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করার সময় অনেকেই গুগল প্লে স্টোরের বদলে বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাপ নামিয়ে নেন। আর এই অভ্যাসই এখন বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাইবার অপরাধীরা ভুয়া গুগল ক্রোম ও টিকটক অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে নতুন ধরনের ব্যাংকিং ট্রোজান ম্যালওয়্যার ছড়িয়ে দি...


