শেয়ার বাজার

বদলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, মেডিকেলেও আসছে বড় পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বদলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, মেডিকেলেও আসছে বড় পরিবর্তন

বদলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, মেডিকেলেও আসছে বড় পরিবর্তন। আগামী ডিসেম্বরের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে এসব নতুন নিয়ম। কিন্তু কী সেই পরিবর্তন?

ভারত সরকার জানিয়েছে, ভারতীয় ভিসার মূল ক্যাটাগরি ১৩ থেকে কমিয়ে নয় এবং উপক্যাটাগরি ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হচ্ছে। বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ, সংক্ষিপ্ত ও স্পষ্ট করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

গত ২৭ আগস্ট ভিসার ক্যাটাগরি কমানোর সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রথম দফায় ভিসার মূল ক্যাটাগরি ২২ থেকে কমিয়ে ১৩ করা হয়েছিল। একই সময়ে উপক্যাটাগরি ৬৩ থেকে কমিয়ে করা হয়েছিল ৪৯।

সবশেষ পরিবর্তনে মূল ক্যাটাগরি আরও কমিয়ে নয় এবং উপক্যাটাগরি ২৩ করা হচ্ছে।

ভারত সরকার জানিয়েছে, একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি ক্যাটাগরির আওতায় আনা হয়েছে। এতে বিদেশি নাগরিকদের জন্য সঠিক ভিসা নির্বাচন সহজ হবে।

ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন

নতুন নিয়মে ভারতের প্রচলিত ‘ট্যুরিস্ট ভিসা’ (Tourist Visa)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’ (Visitor Visa)।

আগে এই ভিসা মূলত পর্যটনের জন্য ব্যবহৃত হতো। নতুন ব্যবস্থায় পর্যটনের বাইরেও ভ্রমণের আরও কিছু উদ্দেশ্য এতে যোগ করা হয়েছে।

ভিজিটর ভিসাকে V-1 ও V-2—এই দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আবেদনকারীরা তাদের ভ্রমণের উদ্দেশ্য ও সময়ের ভিত্তিতে উপযুক্ত ক্যাটাগরি নির্বাচন করতে পারবেন।

মেডিকেল ভিসায় দুই ধরনের ব্যবস্থা

ভারতের মেডিকেল ভিসার (Medical Visa) ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হয়েছে। তবে প্রচলিত চিকিৎসাপদ্ধতি ও আয়ুর্বেদসহ আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

বদলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, মেডিকেলেও আসছে বড় পরিবর্তন। আগামী ডিসেম্বরের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে এসব নতুন নিয়ম। কিন্তু কী সেই পরিবর্তন?

ভারত সরকার জানিয়েছে, ভারতীয় ভিসার মূল ক্যাটাগরি ১৩ থেকে কমিয়ে নয় এবং উপক্যাটাগরি ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হচ্ছে। বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ, সংক্ষিপ্ত ও স্পষ্ট করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

গত ২৭ আগস্ট ভিসার ক্যাটাগরি কমানোর সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রথম দফায় ভিসার মূল ক্যাটাগরি ২২ থেকে কমিয়ে ১৩ করা হয়েছিল। একই সময়ে উপক্যাটাগরি ৬৩ থেকে কমিয়ে করা হয়েছিল ৪৯।

সবশেষ পরিবর্তনে মূল ক্যাটাগরি আরও কমিয়ে নয় এবং উপক্যাটাগরি ২৩ করা হচ্ছে।

ভারত সরকার জানিয়েছে, একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি ক্যাটাগরির আওতায় আনা হয়েছে। এতে বিদেশি নাগরিকদের জন্য সঠিক ভিসা নির্বাচন সহজ হবে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন নিয়ম

ভারতের স্টুডেন্ট ভিসার (Student Visa) ক্যাটাগরি কমিয়ে দুটি করা হয়েছে।

S-1 ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যদিকে, S-2 ভিসার আওতায় থাকবেন পিএইচডি ও গবেষণার শিক্ষার্থীরা। এ ছাড়া ভারতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভিজিটিং ফ্যাকাল্টি, গবেষণার জন্য ভারতে আসা বিদেশি শিক্ষার্থী এবং বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক গবেষণা দলের সদস্যরাও এ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।

ইন্টার্নশিপ ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচিও S-2 ভিসার আওতায় রাখা হয়েছে।

ব্যবসায়িক ভিসায় দুই উপক্যাটাগরি

ভারতের ব্যবসায়িক ভিসা B-1 ও B-2 নামে দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। B-1 ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ও লাইসেন্সভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।

ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

অন্যদিকে, B-2 ভিসা দেওয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য।

এর মধ্যে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা

বর্তমানে ভারতের ই-ভিসা দেওয়া হয় ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার মাধ্যমে। এখন পর্যন্ত ১৭২টি দেশের নাগরিকদের জন্য এই সুবিধা চালু রয়েছে।

নতুন নিয়ম কার্যকরের প্রস্তুতি হিসেবে ই-ভিসা ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে।

ভারত সরকারের আশা, নতুন ভিসাব্যবস্থায় বিদেশি নাগরিকদের আবেদনপ্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা নির্বাচনেও সুবিধা হবে।

সূত্র: দ্য স্টেটসম্যান, পিআইবি

Dummy Ad 1

অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪

অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে

অবশেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলো। সোমবার (২৫ মার্চ) পাস হওয়া এই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাত থাকা জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির শর্ত রাখা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ প্রস্তাবে  ভোটদানে বিরত ছিল ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তবে নিরাপত্তা পরিষদের বাকি ১৪টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়।

এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন হতে হবে। যদি কোনো পক্ষ এই যুদ্ধবিরতি ও এর শর্তগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে তা হবে ক্ষমার অযোগ্য অপরাধের শামিল।

এর আগে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাস হয়নি। সেদিন মস্কোর অভিযোগ ছিল, ওয়াশিংটনের দ্বিমুখী নীতি ইসরায়েলের ওপর কোনো চাপ তৈরি করছে না।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১১ দেশ। বিপক্ষে দেয় তিন দেশ। আর ভোট দেওয়া থেকে বিরত থাকে একটি দেশ।

তবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছিলেন, এই খসড়াটি অত্যন্ত রাজনীতিকরণ করা হয়েছে ও এতে রাফায় সামরিক অভিযান চালানোর জন্য কার্যকর সবুজ সংকেত রয়েছে।


জ্বালানি সংকট নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি সংকট নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অভিযোগ

জ্বালানির বাজারে অস্থিরতা, হরমুজ প্রণালিতে ব্যাহত জাহাজ চলাচল। সংকট যত বাড়ছে, ততই বাড়ছে দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। যুক্তরাষ্ট্রের দাবি, এর জন্য দায়ী ইরান। তবে তেহরানের পাল্টা অভিযোগ, যুদ্ধ শুরু করে এ সংকট তৈরি করেছে ওয়াশিংটনই।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন কর্মকর্তাদের সমালোচনা করে এসব কথা বলেন।

তিনি বলেন, কে আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল, তা মানুষ এত সহজে ভুলে যাবে না। এসময় যুক্তরাষ্ট্রই বর্তমান সংকট তৈরি করেছে বলে দাবি করেন তিনি। এর ফলে হরমুজ প্রণালি এখন বন্ধ, ব্যাহত হচ্ছে বাণিজ্যিক জাহাজ চলাচল।

তাই জ্বালানির দাম বাড়ার জন্য ইরানকে দায়ী করার আগে সংকটের শুরু কীভাবে হয়েছিল, সেটিও মনে রাখা দরকার বলে মন্তব্য করেন তিনি।

বাঘাই প্রশ্ন তোলেন, কোনো দেশের বিরুদ্ধে অন্যায়ভাবে নিজের ইচ্ছায় যুদ্ধ শুরু করে পরে সে যুদ্ধের শিকার দেশকেই দায়ী করা কি কৌশলগত বুদ্ধিমত্তার পরিচয়? নাকি এটি ‘মার্চ অব ফোলি’র একটি উদাহরণ?

‘মার্চ অব ফোলি’ বলতে এমন সিদ্ধান্তকে বোঝায়, যেখানে ভুল সিদ্ধান্তের পরিণতি জানা সত্ত্বেও একই পথে এগিয়ে যাওয়া হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ার জন্য ইরানকে দায়ী করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছিলেন, তেহরান জাহাজ চলাচলে ভয় ও হুমকি তৈরি করছে। এর প্রভাব জ্বালানির দামের ওপর পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

ভ্যান্সের বক্তব্য অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ পর্যন্ত সামরিক সংঘাতের পরিবর্তে কোনো ধরনের কূটনৈতিক সমাধানের মাধ্যমে শেষ হতে পারে, এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে প্রভাব ফেলছে, সে বিষয়ে ট্রাম্প অবগত। আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে, অর্থাৎ প্রায় ছয় সপ্তাহের মধ্যে, তিনি বিষয়টির সমাধান করতে চান।

তবে, এত কম সময়ের মধ্যে কোনো চুক্তি করা কঠিন হতে পারে বলেও ভ্যান্সের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়। তার মতে, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে হলে ইরানের সঙ্গে একটি চুক্তি খুবই গুরুত্বপূর্ণ।


পূর্ব ভূমধ্যসাগর এক বছরে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু বেড়েছে দ্বিগুণ: জাতিসংঘ

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৪

পূর্ব ভূমধ্যসাগর এক বছরে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু বেড়েছে দ্বিগুণ: জাতিসংঘ

বার্তাবেলা আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ভূমধ্যসাগরীয় অভিবাসন রুটে প্রাণ হারানো বা নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা গত এক বছরে দ্বিগুণ বেড়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৩ সালে অন্তত ৭১০ জন অভিবাসনপ্রত্যাশী পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, এসব মানুষ ইউরোপীয় ইউনিয়নের পৌঁছানোর চেষ্টা করছিলেন।

ইউএনএইচসিআরের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে এই অভিবাসন রুটে মারা যাওয়া বা নিখোঁজ মানুষের সংখ্যা ছিল ৩৪৩ জন। অর্থাৎ, গত বছর সেটি দ্বিগুণেরও বেশি বেড়েছে।

পূর্ব ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট পেরিয়ে ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ৪১ হাজার ৫৮৪। তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালে এই সংখ্যাটি ছিল ১২ হাজার ৭৫৮ জন।

গত বছর স্থলপথে যাওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যাও বেড়েছে। ২০২২ সালে স্থলপথে প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ৬ হাজার ২২ জন। ২০২৩ সালে সেটি বেড়ে হয়েছে ৭ হাজার ১৬০ জন।

পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে সাইপ্রাস ও গ্রিস। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যাওয়া অভিবাসনপ্রত্যাশীরা এই রুটে ইউরোপে পৌঁছাতে চান। তবে, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে অনেকে গ্রিসের দক্ষিণাঞ্চল হয়ে ইতালি পৌঁছানোরও চেষ্টা করেন৷