শেয়ার বাজার

বোমা হামলার হুমকি
• ব্র্যাকের শিক্ষার্থীদের তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

• ব্র্যাকের শিক্ষার্থীদের তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাতনামা একটি ই-মেইলের মধ্যমে

‘গণবোমা’ হামলার হুমকির ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশির মধ্যে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকেই বেসরকারি এই বিশ্ববিদ্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তা নিশ্চিত করতে যা করণীয় তা করছি। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। 

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এর গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের আইডি থেকে এক ইমেইল বার্তায় এই হুমকি দেওয়া হয়। ই-মেইলে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় একাধিক বোমা হামলা হবে।

ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখ যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর বেলা ১১টার দিকে এই হামলা করা হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ইমেইলে হুমকি পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠিয়ে সবার সহযোগিতা কামনা করে মেইলটি ফরোয়ার্ড করেছে ব্র্যাক কর্তৃপক্ষ। 

এ বিষয়ে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়, এই ধরনের একটি অজ্ঞাত ই-মেইল আমরা পেয়েছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এরইমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।

তবে মেইলে হুমকির ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা পোটেনশিয়াল কোনো হুমকি না। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার টিম।

Dummy Ad 1

নিয়োগপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মতো ৫১ প্রার্থীর অনশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিয়োগপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মতো ৫১ প্রার্থীর অনশন

চূড়ান্তভাবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অনশন করেছেন জামালপুরের ৫১ চাকরি প্রার্থী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তারা।

অনশনকারীরা জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে জামালপুর জেলায় ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ফলে একই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ৫১ জন এখনো নিয়োগপত্র পাননি।

নিয়োগপত্র না পাওয়ায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করছেন তারা। বুধবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচি অব্যাহত রাখেন অনশনকারীরা।

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত মো. সোহেল আলম বলেন, একই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও ৫১ জনকে নিয়োগপত্র দেওয়া হয়নি। দ্রুত নিয়োগপত্র দিয়ে তাদের কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত মোছা. রেবেকা বেগম বলেন, নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও দীর্ঘদিন ধরে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

জামালপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, ‌‘৫১ জন প্রার্থীর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’


সাজাপ্রাপ্ত পলাতক আসামি’কে ঢাকা থেকে গ্রেফতার করেছে দাগনভূঁঞা থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৪

সাজাপ্রাপ্ত পলাতক আসামি’কে ঢাকা থেকে গ্রেফতার করেছে দাগনভূঁঞা থানা পুলিশ

বার্তাবেলা ডেস্ক: সাম্প্রতিক সময়ে দাগনভূঁঞা থানায় যোগদানকৃত অফিসার ইনচার্জ(ওসি)আবুল হাসিম দাগনভূঁঞা থানায় যোগদানের পর থেকেই থানাধীন এলাকায় চুরি-ছিনতাই ইফটিজিং কিশোর গ্যাং মাদকসেবন ও মাদক ক্রয়- বিক্রয়ের সাথে জড়িত এবং  পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানান অপরাধ দমনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন । 

তারাই ধারাবাহিকতায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল  দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ আবুল হাসিম এর সার্বিক তত্তাবধানে এসআই/মোঃ ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২১ ফেব্রুয়ারি ২৪ ইং রাতে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া ০৪টি সিআর সাজা প্রাপ্ত যাবৎ আত্নগোপনে থাকা আসামি মর্ডান ব্রীক ফিল্ডের মালিক মোঃ ছালেহ উদ্দিন ছালু’কে গ্রেফতার করতে সক্ষম হয় দাগনভূঁঞা থানা পুলিশের একটি চৌকস ট্রিম। 

এই বিষয়ে দাগনভূঁঞা থানার ওসি আবুল হাসিম সাংবাদিকদের জানান গ্রেফতারকৃত আসামি সাজা এড়াতে দীর্ঘদিন দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন।গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক অদ্য ২১ ফেব্রুয়ারি ২৪ ইং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।


জয়পুরহাটে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪

জয়পুরহাটে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে আগুনে দগ্ধ হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তার নাম অর্ক। সে জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের শয়ন মন্ডলের মেয়ে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি হুমায়ূন কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অর্ক নিজ বাড়ির বারান্দায় খেলাধুলা করছিল। তখন পূজা দেওয়ার সন্ধ্যাবাতির আগুন লেগে দগ্ধ হয় অর্ক। শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় শিশুটি। তার মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে