শেয়ার বাজার

দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দত্তসার রহমানিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৪ নভেম্বর বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১০ অক্টোবর দুপুরে মাদ্রাসার মসজিদে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি সৈয়দ আব্দুল কাদের। সভা সঞ্চালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়েজ উল্লাহ।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করোনা ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের পরিচালক লায়ন কাজী জহিরুল ইসলাম, এশিয়া লজিস্টিকের পরিচালক মুরশেদুল আলম ভূঁইয়া মিল্লাত, সাইকা প্লাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনিরুল ইসলাম বাবু, সাংবাদিক নেতা এ এফ এম রাসেল পাটোয়ারী, এসেট রিয়েল অ্যাসিস্ট্যান্টের পরিচালক জাফর আহম্মেদ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক ভূঁইয়া, প্রয়াত খায়েজ আহম্মেদ ভূঁইয়ার ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল হাসান সৈকত, মনির ভূঁইয়া, মীর আহম্মেদ ভূঁইয়া (কাইচ্ছুটি) এবং ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন ফারুক মিয়াজী।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মুফতি দেলোয়ার, মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইউনুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রস্তুতি সভায় আসন্ন বার্ষিক ওয়াজ মাহফিল সফলভাবে আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।

Dummy Ad 1

মানবতার পাশে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান সাংবাদিক মহিন উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মানবতার পাশে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান সাংবাদিক মহিন উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান ও মানবসেবায় নিবেদিতপ্রাণ সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মহিন উদ্দিন স্বপনকে ‘মানবতার পাশে ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি মানবসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করাকে নিজের দায়িত্ব মনে করেন মহিন উদ্দিন স্বপন।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মহিন উদ্দিন স্বপন বলেন, “সর্বপ্রথম আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি আমাকে সুস্থ রেখেছেন এবং মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। একই সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাই মানবতার পাশে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, চৌদ্দগ্রামের কৃতি সন্তান সাংবাদিক উজ্জ্বল ভূঁইয়া ভাইয়ের প্রতি। তিনি আমাকে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমি যেন এই দায়িত্ব সফলভাবে পালন করতে পারি এবং গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাই আমার প্রত্যাশা। মানবতার পাশে ফাউন্ডেশনের কার্যক্রম শুধু একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।”

মহিন উদ্দিন স্বপন বলেন, “আমি মানবতার পাশে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম দেখেছি। তারা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। তাদের মানবিক উদ্যোগ আমাকে অনুপ্রাণিত করেছে। সেই কারণেই আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ মানবতার পাশে ফাউন্ডেশন একদিন অনেক দূর এগিয়ে যাবে।”

এদিকে, মানবতার পাশে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক উজ্জ্বল ভূঁইয়া বলেন, মানবতার পাশে ফাউন্ডেশন গড়ে তোলার মূল উদ্দেশ্যই হচ্ছে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি বিশ্বাস করি তারাও মানবতার কল্যাণে কাজ করতে আন্তরিকভাবে এগিয়ে আসবেন।

তিনি বলেন, “আমি নিজের চোখে দেখেছি, অনেক মানুষ ঠিকমতো একবেলা খাবারও খেতে পারেন না। অনেক অসহায় মানুষ রাস্তায় রাত কাটান।

তাদের কষ্ট আমাকে নাড়া দিয়েছে। তাদের পাশে দাঁড়ানো, অন্তত একমুঠো খাবার তুলে দেওয়া এবং বিপদের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্য থেকেই মানবতার পাশে ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।”

উজ্জ্বল ভূঁইয়া সমাজের বিত্তবান ও বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মানবতার কল্যাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারা সবাই মানবতার পাশে ফাউন্ডেশনের পাশে থাকুন। সম্মিলিতভাবে কাজ করলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মহিন উদ্দিন স্বপনকে ঘিরে মানবতার পাশে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের সংশ্লিষ্টরা। মানবিক সহযোগিতা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।


বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৪

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (২ মার্চ) ঢাকায় ভারতের হাইকমিশন এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে ২৯ ফেব্রুয়ারি ঢাকার গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

নরেন্দ্র মোদী বলেন, এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ চিন্তাভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।


মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বিদ্যুৎ অবকাঠামোয় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর একটি অগ্রহণযোগ্য আঘাত।

এতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে—এমন যে কোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।