শেয়ার বাজার

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার কমিটিতে চৌদ্দগ্রামের ৩ কৃতি সন্তান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই ২০২৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার কমিটিতে চৌদ্দগ্রামের ৩ কৃতি সন্তান নির্বাচিত

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী কমিটিতে চৌদ্দগ্রাম উপজেলার তিনজন কৃতি সন্তান গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। তাদের এ অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

নবনির্বাচিতদের মধ্যে কার্যনির্বাহী সিনিয়র সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আবু তাহের, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এ এফ এম রাসেল পাটোয়ারী এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব।

সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬।

গত শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এর আগে সকালে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান এবং সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম নির্বাচিত হন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কার্যনির্বাহী সিনিয়র সদস্য পদে মো. আবু তাহের ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব বিজয়ী হন।

নির্বাচন পরিচালনা করে তিন সদস্যের নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন এম. এস. দোহা ও তোফায়েল হোসেন।

চৌদ্দগ্রামের এই তিন কৃতি সন্তানের সাফল্যে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সাড়া পড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত মেধার মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

এদিকে নবনির্বাচিতরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Dummy Ad 1

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তিন বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওসমানীনগ উপজেলার দয়ামীর মাদরাসার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস সকাল সাড়ে ৬টার দিকে দয়ামীর মাদরাসার সামনে এলে সিলেট থেকে ছেড়ে যাওয়া শ্যামলী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এনা বাসের পেছনে থাকা ইউনিক পরিবহনের একটি বাসও সংঘর্ষের কবলে পড়ে। দুর্ঘটনায় এনা ও শ্যামলীর সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টায়) ঘটনাস্থলের দু’পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট ছিল। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।


বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি ফেলেই গ্রেফতার: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৪

বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি ফেলেই গ্রেফতার: ডিএমপি

বিএনপির কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি যোগ দিলে তাকে গ্রেফতার করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

লিটন কুমার সাহা বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামিদের আমরা গ্রেফতার করছি। আজ বিএনপির প্রোগ্রাম রয়েছে, সেখানে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি আসলে তাদের গ্রেফতারে আমাদের ব্যপক প্রস্তুতি রয়েছে। প্রোগ্রামে কোনো আসামি এসেছে কিন্তু আমরা ধরিনি, এমন নয়।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো সবসময়ই তাদের কর্মসূচি পালন করছে। রাজনৈতিক কোনো কর্মসূচিতে আমরা বাধা দিচ্ছি না।’

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলের কর্মসূচি রয়েছে বিএনপির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটি।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল-আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।


ঈদে জনশূন্য রাজধানী;
ফাঁকা ঢাকার নিরাপত্তায় পুলিশ-র‍্যাব: ছুটি মেলেনি ২৭ হাজার সদস্যের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৬

ফাঁকা ঢাকার নিরাপত্তায় পুলিশ-র‍্যাব: ছুটি মেলেনি ২৭ হাজার সদস্যের

ঈদ এলেই বদলে যায় রাজধানী ঢাকা। কর্মব্যস্ত নগরী পরিণত হয় অনেকটাই জনশূন্য শহরে। ঈদুল আজহা উপলক্ষে শেকড়ের টানে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে লাখো মানুষ ছুটে যান গ্রামের বাড়িতে। এবার দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে এমন ধারণ যোগাযোগ সংশ্লিষ্টদের। ফলে কর্মব্যস্ত রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর এই সুযোগে চুরি-ডাকাতির মতো অপরাধ বাড়ার আশঙ্কায় নগরবাসী। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করে চোর-ডাকাত চক্র। বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগে তারা। তাই অনেকেরই প্রশ্ন— ঈদ শেষে রাজধানীতে ফিরে বাসাবাড়ি কি অক্ষত পাওয়া যাবে?

তবে এবারও ঈদের ছুটিতে জনশূন্য রাজধানীর বিভিন্ন শপিং মল, বাসাবাড়ি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের নিরাপত্তায় কঠোর ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাসহ মাঠে রয়েছে পুলিশ,বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর অধিকাংশ সদস্য এবারও ঈদের ছুটি পাননি।


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো দুই হাজারের বেশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। অপরাধের ধরন ও সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, “নিয়মিত দায়িত্বের পাশাপাশি ঈদ উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর অধিকাংশ এলাকা সিসিটিভি নজরদারির আওতায় রয়েছে। পাশাপাশি টহল পার্টি ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।”

তিনি বলেন, “ডিএমপির নিয়ন্ত্রণে থাকা দুই হাজারের বেশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও কোনও অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।”

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে ডিএমপিতে ৩২ হাজারের বেশি সদস্য কর্মরত রয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ সদস্যকে ঈদের ছুটি পেয়েছে। এর মানে ছুটি পাননি ২৭ হাজারেরও বেশি পুলিশ সদস্য।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, “ফাঁকা ঢাকার নিরাপত্তায় বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতি, অতীত অভিজ্ঞতা এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে সমন্বিত ও বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছি আমরা।”

ডিএমপি কমিশনার আরও জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং জোরদারের পাশাপাশি ব্যাংক, এটিএম বুথ, শপিং মল, মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। আবাসিক ও বাণিজ্যিক এলাকার নিরাপত্তাকর্মীদের কার্যক্রমও তদারকি করা হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। আবাসিক এলাকায় নিয়মিত মোবাইল পেট্রোলিং চলছে। সন্দেহজনক কাউকে দেখলে ৯৯৯-এ জানাতে নাগরিকদের অনুরোধ করছি।

এদিকে নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপনের জন্য যেকোনো নিরাপত্তায় প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৬৯৫৯৮, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগের অনুরোধও জানিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স।